আফগানিস্তানে পৃথক হামলায় নিহত অর্ধশতাধিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানে গতকাল মঙ্গলবার আত্মঘাতী হামলা, একটি চোরাগোপ্তা হামলা ও একটি রিমোট কন্ট্রোলড বোমার বিস্ফোরণে অর্ধশতাধিক লোক নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক লোক। হতাহতদের বেশির ভাগই বেসামরিক নাগরিক।কর্মকর্তারা জানান, নিমরোজ প্রদেশের রাজধানী জারানজে পৃথক তিন জায়গায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩৬ জন নিহত এবং ৮০ জন আহত হয়। এর কয়েক ঘণ্টা পর কুন্দুজ প্রদেশের আর্চি জেলার একটি বাজারে মোটরসাইকেলে বাঁধা রিমোট কন্ট্রোলড বোমার বিস্ফোরণ ঘটে। এখানে নিহত হয় ১০ জন। এ ছাড়া বাদাখশান এলাকায় চোরাগোপ্তা হামলায় একজন জেলা গভর্নর ও চার নিরাপত্তাকর্মী নিহত হন। এএফপি।