আফগানিস্তানে ফাঁড়িতে তালেবানের হামলায় আট পুলিশ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় দুর্গম এলাকার একটি ফাঁড়িতে তালেবানের হামলায় আট পুলিশ সদস্য নিহত হয়েছেন। একজন প্রাদেশিক কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।ফারাহর প্রাদেশিক প্রশাসনের মুখপাত্র নকিবুল্লাহ ফারাহি বলেন, তালেবান বন্দুকধারীরা গত বুধবার রাতে ইরান সীমান্তবর্তী খাকি সফেদ এলাকায় আফগান পুলিশের স্থানীয় একটি ফাঁড়িতে হামলা চালায়। এতে ফাঁড়িতে অবস্থানরত আট পুলিশ সদস্যের সবাই নিহত হন। তদন্তকারীরা ঘটনাস্থলে গেছেন।তালেবানের মুখপাত্র কারি ইউসুফ আহমাদি হামলার দায় স্বীকার করে এ ঘটনায় ১২ জন পুলিশ নিহত হয়েছে বলে দাবি করেন। এএফপি।