আফগানিস্তানে বন্যায় প্রাণহানি ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশে আকস্মিক বন্যায় ৫০ জনের বেশি লোক মারা গেছে। আজ শনিবার প্রাদেশিক কর্তৃপক্ষ এ তথ্য জানায়। খবর এএফপির।
বাগলানের গভর্নরের মুখপাত্র মাহমুদ হাকমাল বলেন, প্রদেশের গুজারগাহ-ই-নূর জেলায় গতকাল শুক্রবার রাত থেকে ভারী বৃষ্টিপাত হয়। এতে আকস্মিকভাবে বন্যা দেয় এবং ৫০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটে। বন্যায় শত শত ঘরবাড়ি ভেসে গেছে। দুর্গত লোকজন নিরাপদ আশ্রয়ের জন্য এলাকা ছেড়ে চলে যাচ্ছে।