আফগানিস্তানে বাসে বোমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে একটি মিনিবাসে বোমা বিস্ফোরণে একই পরিবারের ১৪ জন নিহত ও চারজন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার হেরাত প্রদেশের কুশকি কুহনা এলাকায় স্থানীয় সময় বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। । হেরাত প্রদেশের মুখপাত্র রফি বেহরেজিয়ান জানান, বোমা বিস্ফোরণে ওই মিনিবাসে থাকা একটি পরিবারের ১৪ সদস্য নিহত হয়। এ ছাড়া আরও চারজন আহত হয়েছে। কোনো জঙ্গিগোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার করেনি। এএফপি।