আফগানিস্তানে বাড়িতে ঢুকে দুজনকে হত্যা করেছে তালেবান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় জাবুল প্রদেশের একজন কর্মকর্তার বাড়িতে হামলা চালিয়েছে তালেবান জঙ্গিরা। গত মঙ্গলবার রাতে বাড়িতে ঢুকে তারা ওই কর্মকর্তা ও তাঁর স্ত্রীকে হত্যা করে। এদিকে দেশটির পূর্বাঞ্চলীয় জালালাবাদে একই রাতে ন্যাটো বাহিনীর হামলা দুজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ মানুষ। জাবুলের প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মোহাম্মদ জান রাসুলিয়ার বলেন, গত মঙ্গলবার রাতে শাহজয় এলাকায় এক হামলায় জাবুল প্রদেশের সীমান্ত ও উপজাতিবিষয়ক পরিচালক আতা জান কাজরাওয়াল সস্ত্রীক নিহত হন। বাড়ির আরেক ব্যক্তি হামলায় আহত হন।তালেবাননিয়ন্ত্রিত দক্ষিণাঞ্চলের এলাকাগুলোয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় আফগান ও আন্তর্জাতিক বাহিনীর অভিযান জোরদার করার পর ওই অঞ্চলে সহিংসতা বেড়ে গেছে। এদিকে ন্যাটো বাহিনীর অভিযানে দুই বেসামরিক নাগরিককে হত্যার প্রতিবাদে গতকাল কাবুল ও পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদের মধ্যে প্রধান সংযোগ সড়ক অবরোধ করেছে হাজার হাজার সাধারণ মানুষ। এপি।