আফগানিস্তানে বিয়ে বাড়ির ছাদ ধসে নিহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাঘলান প্রদেশে একটি বিয়েবাড়ির ছাদ ধসে অন্তত ৫০ জন নিহত হয়েছে। নিহতদের সবাই নারী ও শিশু। গতকাল বুধবার সকালের দিকে প্রদেশের জেলগার ওয়ার্চি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এতে ১৫ জন আহত হয়েছে। দুর্ঘটনার কারণ জানা যায়নি। বাঘলানের গভর্নর মুন্সি আবদুল মজিদ বলেন, ‘পরিবারটির অত্যন্ত আনন্দের মুহূর্তে এ ধরনের একটি বিয়োগান্তক ঘটনা ঘটল।’ স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। বিবিসি ও এএফপি।