আফগানিস্তানে বেসামরিক মানুষ হত্যা বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে গত বছর বেসামরিক মানুষ হতাহতের সংখ্যা ১৪ শতাংশ বেড়েছে। জাতিসংঘ গতকাল শনিবার জানায়, দেশটিতে গত বছর মৃতের সংখ্যা ২০১১ সালের কাছাকাছি পৌঁছে গেছে।
চলতি বছরের শেষ নাগাদ মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী প্রত্যাহারের পর আফগানিস্তানে বেসামরিক মানুষ হতাহতের হার আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, আফগানিস্তানে এখনো ন্যাটোর প্রায় ৫৮ হাজার সেনা মোতায়েন রয়েছে। তবে নিরাপত্তার কাজে স্থানীয় বাহিনীর অংশগ্রহণ বাড়ছে। বেসামরিক লোকজন আফগান বাহিনীর হাতে মারধর, লুটপাট ও হত্যার শিকার হচ্ছে। ২০১৩ সালে দেশটিতে বেসামরিক মানুষ হতাহতের মোট সংখ্যা ছিল আট হাজার ৬১৫ জন। এদের মধ্যে নিহত দুই হাজার ৯৫৯ জন এবং আহতের সংখ্যা পাঁচ হাজার ৬৫৬ জন। প্রাণহানির এই সংখ্যা ২০১২ সালের তুলনায় ১৭ শতাংশ বেশি। এএফপি।