আফগানিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানে দুটি বোমা বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত ও অর্ধশত আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন ট্রাফিক পুলিশ কর্মকর্তা, অন্যরা বেসামরিক নাগরিক বলে আল-জাজিরার খবরে বলা হয়েছে।
আফগানিস্তানে আজ মঙ্গলবার বামিয়ান শহরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তাৎক্ষণিক কোনো পক্ষ এই হামলার দায় স্বীকার করেনি।
বামিয়ানের পুলিশপ্রধান জাবেরদাস্ত সাফি বার্তা সংস্থা এএফপিকে বলেন, দুটি বোমা বিস্ফোরণে ১৪ জনের প্রাণহানি ঘটেছে, আহত হয়েছেন ৪৫ জনের বেশি। এই পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, বোমা দুটি রাস্তার পাশে রাখা হয়েছিল।