আফগানিস্তানে বোমা হামলা ও বিস্ফোরণে ২০ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের দক্ষিণ ও পূর্বাঞ্চলের গোলযোগপূর্ণ এলাকায় গতকাল শনিবার পরপর কয়েকটি বোমা হামলা ও বিস্ফোরণের ঘটনায় ২০ জন নিহত হয়েছে। এর মধ্যে কমপক্ষে আটজন শিশু ও চারজন নারী রয়েছে। সরকারি কর্মকর্তারা এ কথা জানান।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গতকাল সকালে দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের আর্গানদাব এলাকায় রাস্তার পাশে পেতে রাখা মাইন বিস্ফোরণে একটি গাড়ি বিধ্বস্ত হয়। এ ঘটনায় আট শিশু, চারজন নারী ও তিনজন পুরুষ নিহত হয়। এ ছাড়া এক নারী আহত হয়।বিবৃতিতে আরও বলা হয়, পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় তিনজন নিহত হয়। এ হামলায় আহত হয় অন্তত ১২ জন। লাগমান প্রদেশে দুটি বিস্ফোরণে দুই পুলিশ নিহত ও অন্তত নয়জন আহত হয়। এএফপি।