আফগানিস্তানে বোমায় ৭ মার্কিন সেনা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে গত শনিবার সাতজন মার্কিন সেনা নিহত হয়েছেন। এ ছাড়া অভ্যন্তরীণ হামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন আরও দুই ন্যাটো সেনা। তালেবানের বাসন্তী অভিযান শুরুর এক সপ্তাহের মাথায় এ ঘটনা ঘটল।পুলিশ জানায়, দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে মার্কিন সেনারা প্রাণ হারিয়েছেন। কান্দাহার প্রদেশের গভর্নরের মুখপাত্র জাভেদ ফয়সাল জানান, প্রদেশের মাইওয়ান্দ জেলায় এ হামলার ঘটনা ঘটে। তবে ঠিক কোন স্থানে এ ঘটনা ঘটেছে, সে সম্পর্কে তিনি কিছু বলেননি।এদিকে পশ্চিমাঞ্চলে এক আফগান সেনার গুলিতে নিহত হন আরও দুই ন্যাটো সদস্য। ফারাহ প্রদেশের গভর্নর আকরাম খাপালওয়াক জানান, ফারাহ প্রদেশের বালা বুলুক জেলায় একজন আফগান সেনার গুলিতে এ হতাহতের ঘটনা ঘটে। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি। এমনকি ন্যাটোর আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতা বাহিনীও এই দুই নিহত সেনার পরিচয় প্রকাশ করেনি।সপ্তাহ খানেক আগে তালেবানরা তাদের বাসন্তী অভিযান শুরুর ঘোষণা দেয়। অভ্যন্তরীণ হামলা আরও জোরদারের ঘোষণা দিয়েছে তারা। এপি।