আফগানিস্তানে ভূমিধসে ৩৫০ জনের মৃত্যু, নিখোঁজ দুই হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের বাদাখশান প্রদেশের আরগো জেলায় ভূমিধসের স্থানে জড়ো হয়েছেন গ্রামবাসীরা। ছবি: রয়টার্স
আফগানিস্তানের বাদাখশান প্রদেশের আরগো জেলায় ভূমিধসের স্থানে জড়ো হয়েছেন গ্রামবাসীরা। ছবি: রয়টার্স

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলের একটি গ্রামে ভূমিধসে কমপক্ষে ৩৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে জাতিসংঘ। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন।
গতকাল শুক্রবার প্রবল বৃষ্টির পর ভূমিধসের ফলে দেশটির উত্তর-পূর্বে বাদাখশান প্রদেশে এ ঘটনা ঘটে। পাহাড় ধসে পড়ে শত শত বাড়ি মাটি-পাথরের নীচে চাপা পড়েছে। উদ্ধার কাজ শুরু হয়েছে। তবে স্থানীয়রা বলছেন, প্রায় দুই হাজার লোক নিখোঁজ রয়েছেন।
আফগানিস্তানে জাতিসংঘের মিশনের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ‘নিহতের সংখ্যা ৩৫০ ছাড়িয়ে গিয়েছে। হতাহতের সংখ্যায় আরও বাড়তে পারে।’
তাজিকিস্তান, চীন ও পাকিস্তান সীমান্তে অবস্থিত একটি দূরবর্তী প্রদেশ হলো বাদাখশান।