আফগানিস্তানে শান্তি আনতে কাজ করে যাবে পাকিস্তান: নওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছেন, আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করে যাবে পাকিস্তান। গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন। পাকিস্তানের ডন পত্রিকা জানায়, বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের পদক্ষেপ প্রশংসাযোগ্য এবং সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ে পাকিস্তানের ভূমিকা গুরুত্বপূর্ণ। সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ে সহযোগিতা জোরদার করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়। ডন।