আফগানিস্তানে সরকারি কর্মী হত্যাকাণ্ড বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওপর জঙ্গি হামলা গত বছর ৭০০ শতাংশ বেড়েছে। অবশ্য গত ছয় বছরের মধ্যে এই প্রথম দেশটিতে বেসামরিক লোকজন হতাহত হওয়ার সংখ্যা কমেছে। জাতিসংঘ গতকাল মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা বলেছে।আফগানিস্তানে জাতিসংঘ মিশন বেসামরিক লোকজন হতাহত হওয়ার বিষয়ে এ প্রতিবেদন তৈরি করেছে। বার্ষিক এই প্রতিবেদনটিতে তারা বলেছে, বিশেষ করে সরকারি চাকরিতে নিযুক্ত নারীদের বিরুদ্ধে তালেবান নেতৃত্বাধীন জঙ্গিদের পরিকল্পিত হত্যাকাণ্ড বেড়েছে।প্রতিবেদনটিতে জানানো হয়েছে, গত বছর সহিংসতায় মোট দুই হাজার ৭৫৪ জন বেসামরিক লোকের প্রাণহানি ঘটেছে, যা ২০১১ সালের তুলনায় ১২ শতাংশ কম। এ নিয়ে গত পাঁচ বছরে মোট বেসামরিক লোকের প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৭২৪। প্রতিবেদনে বলা হয়, যদিও ২০১২ সালে বেসামরিক লোকজনের প্রাণহানির ঘটনা কমেছে, তবে সরকারবিরোধী গোষ্ঠীগুলো দেশজুড়ে ক্রমবর্ধমানভাবে বেসামরিক লোকজনকে লক্ষ্যবস্তু বানিয়েছে। এএফপি।