আফগানিস্তানে সিআইএ কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় সাতজন কর্মীর প্রাণহানির ঘটনায় মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনায় শোক জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা ও মার্কিন আইনপ্রণেতারা। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শত্রু এলাকায় সিআইএর কর্মীদের কীভাবে পাঠানো হবে এবং তথ্য সংগ্রহের জন্য তাঁরা কতটুকু চেষ্টা করবেন, এ বিষয়গুলো সিআইএ পর্যালোচনা করবে কি না, তা নিয়ে আইনপ্রণেতারা একটি তদন্ত করতে চান। খবর এপি ও এএফপির।এদিকে সাতজন কর্মীর প্রাণহানির ঘটনায় শোক পালন করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। কর্মকর্তারা জানিয়েছেন, সিআইএর ইতিহাসে অন্যতম বড় ক্ষয়ক্ষতির ঘটনা এটি। নিহত কর্মীদের স্মরণে যুক্তরাষ্ট্রে সিআইএর প্রধান কার্যালয়ে পতাকা অর্ধনমিত রাখা হয়। এ ঘটনায়সিআইএ পাল্টাজবাবদেওয়ার এবংনিরাপত্তাব্যবস্থায় ফাটল তদন্ত করে দেখার কথা জানিয়েছে। সিআইএর কর্মীদের মৃত্যুর ঘটনায় শোক জানিয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের কাছে চিঠি দিয়েছেন বারাক ওবামা।গত বুধবার আফগানিস্তানের খোস্ত প্রদেশের ঘাঁটিতে ওই আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। তালেবান জঙ্গিরা হামলার দায়িত্ব স্বীকার করেছে। আফগানিস্তানে দায়িত্ব পালনকারী সাবেক সিআইএর কর্মকর্তা ও টকশো উপস্থাপক জ্যাক রাইস বলেন, ‘এ হামলা এমন একটি ক্ষত, যা সিআইএর সদর দপ্তর কখনোই ভুলতে পারবে না।’কান্দাহারে গত মঙ্গলবার বোমা বিস্ফোরণে চার কানাডীয় সেনা ও একজন সাংবাদিকের মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছে সে দেশের সরকার।হামলাকারীকে আমন্ত্রণ জানিয়েছিল সিআইএ: যে আত্মঘাতীবোমা হামলাকারীআফগানিস্তানে সাত সিআইএ এজেন্টকে হত্যা করে তাঁকে মার্কিনিরাই তাদের ঘাঁটিতে আমন্ত্রণ জানিয়েছিলেন। মার্কিন গোয়েন্দা সূত্রগুলো এই তথ্যদিয়েছে। তারা বলেছে, ওই হামলাকারীকে মার্কিনিরা তাদের চর হিসেবে কাজে লাগানোর পরিকল্পনা করেছিল। তাই ওই ব্যক্তির শরীর তল্লাশি না করেই ঘাঁটিতে ঢুকতে দেওয়া হয়েছিল। বিবিসি।