আফগানিস্তানে সিআইএর কর্মীদের ওপর হামলাকারীর ভিডিওচিত্র প্রচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে আত্মঘাতী হামলা চালিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সাতকর্মীকে হত্যাকারী জর্ডানি নাগরিক হুম্মাম খলিল আবু-মুলাল আল-বালাবির একটি ভিডিওচিত্র প্রচারিত হয়েছে। গতকাল শনিবার আল-জাজিরা টেলিভিশনে প্রচারিত ওই ভিডিও বার্তায় তিনি বলেন, প্রতিশোধ নেওয়ার জন্য হামলা চালানোর পরিকল্পনা করছেন তিনি।আল-বালাবি বলেন, তাঁরা কখনই তাঁদের আমির বায়তুল্লাহ মেহসুদের রক্তের কথা ভুলে যাবেন না। আমেরিকার ভেতরে ও বাইরে তাঁর হত্যার প্রতিশোধ নেবেন তাঁরা। গত আগস্টে মার্কিন পাইলটবিহীন বিমানের ক্ষেপণাস্ত্র হামলায় মেহসুদ নিহত হন।সামরিক পোশাক পরিহিত বালাবি বলেন, মুসলিম দেশগুলোর শত্রু সিআইএ ও জর্ডানের গোয়েন্দা বিভাগের প্রতি এটা তাঁর একটি বার্তা। তবে আল-জাজিরা টেলিভিশনে প্রচারিত ওই ভিডিও বার্তার বিশ্বাসযোগ্যতা সম্পর্কে তাত্ক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।আল-বালাবি বলেন, মুজাহিদদের ওপর গোয়েন্দাগিরি করার জন্য জর্ডান ও মার্কিন গোয়েন্দা বিভাগ তাঁকে কয়েক কোটি ডলার দিতে চেয়েছিল। কিন্তু তিনি সেসব প্রস্তাব প্রত্যাখ্যান করে মুজাহিদদের সঙ্গে যোগ দিয়েছেন।ভিডিও বার্তায় বালাবি বলেন, যদি এক হাতে সূর্য এবং অপর হাতে চাঁদ দেওয়া হয়, তাহলেও তাঁরা ধর্ম পরিত্যাগ করবেন না। তিনি বলেন, জর্ডান ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের গোপনীয় তথ্য মুজাহিদদের হাতে তুলে দিয়েছেন তিনি।ভিডিওতে তাঁর পাশে এক ব্যক্তিকে দেখা গেছে। পাকিস্তানের বেসরকারি টেলিভিশন চ্যানেল আজ ওই ব্যক্তিকে পাকিস্তানি তালেবান নেতা হাকিমুল্লাহ মেহসুদ হিসেবে চিহ্নিত করেছে। তাঁদের পেছনে ছিল একটি ব্যানার। বালাবি বলেন, ‘মেহসুদ বলেছিলেন শেখ ওসামা বিন লাদেন আমাদের (পাকিস্তান) মাটিতে নেই। তবে তিনি যদি আসেন, আমরা তাঁকে রক্ষা করব। আমরা মেহসুদের এ কথা কখনোই ভুলে যাব না।’মার্কিনবিরোধী যুদ্ধ অব্যাহত রাখতে হবে: হুম্মাম খলিল আবু-মুলাল আল-বালাবির তুর্কী স্ত্রী ডেফনে বেরাক বলেছেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখতে হবে। বার্তা সংস্থা এপিকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি এ কথা বলেন।ডেফনে বেরাক আরও বলেন, আবু গারাইব কারাগারে ইরাকিদের সঙ্গে মার্কিনিদের আচরণ এবং ইরাক ও আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন দখলদারিত্বের জন্য তাঁর স্বামী ভীষণ ক্ষুব্ধ ছিলেন। যুক্তরাষ্ট্রের প্রতি তীব্র ঘৃণা তাঁর স্বামীকে জীবন উত্সর্গ করতে উদ্বুদ্ধ করেছিল।শুক্রবার দেওয়া ওই সাক্ষাত্কারে তিনি বলেন, ‘আমি মনে করি, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই অবশ্যই অব্যাহত রাখতে হবে।’বৃহস্পতিবার তুরস্কের পুলিশ ডেফনে বেরাককে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়। কিন্তু তিনি বলেন, পুলিশ তাঁর একটি বই জব্দ করেছে। যেখানে ওসামা বিন লাদেনকে আগের চে গুয়েভারা হিসেবে অভিহিত করা হয়েছিল। এপি, এএফপি ও ডন।