আফগানিস্তানে হামলায় নিহত ১৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় তিনজন ন্যাটো সেনা ও চারজন আফগান সেনাসহ ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৬০ জন। গতকাল সোমবার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোস্ত শহরে এই হামলা হয়। হামলার দায় স্বীকার করেছে তালেবান। নিহত ন্যাটো সেনারা কোন দেশের নাগরিক তা ন্যাটোর পক্ষ থেকে বলা হয়নি। তবে ওই এলাকা মার্কিন সেনাদের নিয়ন্ত্রিত বলে পরিচিত। প্রত্যক্ষদর্শীরা জানান, সেনারা গাড়ি থেকে নেমে একটি ব্যস্ত রাস্তা অতিক্রম করছিল। এ সময় তাদের লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। আফগানিস্তানের অন্যান্য পূর্বাঞ্চলীয় শহরের মতো খোস্তেও সম্প্রতি সহিংসতা অনেক বেড়ে গেছে। বিবিসি।