আফগানিস্তানে ৭০ তালেবান জঙ্গি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের পূর্বাঞ্চলের পাকতিকা প্রদেশে গত মঙ্গলবার রাতে একটি বিদেশি সেনা ঘাঁটিতে হামলা চালাতে গেলে পাল্টা হামলায় কমপক্ষে ৭০ জন তালেবান জঙ্গি নিহত হয়েছে। গতকাল বুধবার পাকতিকা প্রদেশের গভর্নরের মুখপাত্র মোখলিস আফগান এ কথা জানিয়েছেন।এর আগে একই প্রদেশের সার হাওজা জেলার গভর্নর মোহাম্মদ আকবরের গাড়িতে বোমা হামলা চালানো হয়। মঙ্গলবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আকবরের মৃত্যুর পর ওই হামলা চালানোর চেষ্টা করে তালেবান জঙ্গিরা।পাকতিকা প্রদেশটি পাকিস্তান সীমান্তবর্তী। মোখলিস বলেন, হামলাকারীরা প্রদেশের বারমাল জেলার মারঘা এলাকায় ন্যাটোর নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনীর (আইএসএএফ) ঘাঁটিতে হামলা চালাতে সম্ভবত পাকিস্তান থেকে এসেছিল। এএফপি।