আফিয়ার বিরুদ্ধে শাস্তি ঘোষণা ২৩ সেপ্টেম্বর
পাকিস্তানি বিজ্ঞানী আফিয়া সিদ্দিকীর শাস্তি ঘোষণা স্থগিত করেছেন মার্কিন আদালত। আগামী ২৩ সেপ্টেম্বর এই শাস্তি ঘোষণা করা হবে বলে জানা গেছে।আফিয়ার আইনজীবী এলাইন শার্প জানান, ১৬ আগস্ট আফিয়ার বিরুদ্ধে শাস্তি ঘোষণার দিন ধার্য ছিল। তবে আদালত তা স্থগিত করে ২৩ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করেছেন। তিনি আরও জানান, আফিয়ার মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে তাঁর শাস্তি যাবজ্জীবনের চেয়ে কম মেয়াদে দেওয়ার জন্য গত মাসে আবেদন জানানো হয়েছে।৩৭ বছর বয়সী আফিয়া ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) পড়াশোনা করেন। তাঁর কাছে রাসায়নিক অস্ত্র ও বিস্ফোরক তৈরিসংক্রান্ত তথ্য রয়েছে—এই অভিযোগে ২০০৮ সালের ১৭ জুলাই আফগানিস্তানের পুলিশ আফিয়াকে গ্রেপ্তার করে। গত ফেব্রুয়ারিতে আফগানিস্তানের একটি পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদের সময় অস্ত্র কেড়ে নিয়ে এক মার্কিন কর্মকর্তাকে হত্যার চেষ্টা করেন আফিয়া। ডন অনলাইন।