আফ্রিকা ও এশিয়া এমপিদের জন্য বিপজ্জনক অঞ্চল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৪ সালে পার্লামেন্ট সদস্যদের (এমপি) জন্য সবচেয়ে বিপজ্জনক অঞ্চল ছিল এশিয়া ও আফ্রিকা। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসের প্রাক্কালে আইপিইউ এই প্রতিবেদন প্রকাশ করে। গতকাল সোমবার আইপিইউর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৪ সালে বিশ্বের অনেক দেশেই এমপিরা নির্যাতন, হুমকি, হয়রানিমূলক গ্রেপ্তারের মুখোমুখি হয়েছেন। মতপ্রকাশের স্বাধীনতা ও ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন ও আইনবহির্ভূতভাবে পার্লামেন্ট সদস্যপদ হারিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইপিউর হিউম্যান রাইটস অ্যাবিউজ অব এমপিজ-২০১৪ শীর্ষক প্রতিবেদন অনুযায়ী, ৪১টি দেশের ৩১১ জন এমপি নির্যাতনের শিকার হন। এর মধ্যে ৩৮ শতাংশই আফ্রিকার, ২৫ শতাংশ এশিয়ার, ১৮ শতাংশ মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার, ১৪ শতাংশ আমেরিকার ও ৫ শতাংশ ইউরোপের বিভিন্ন দেশের এমপি। বিজ্ঞপ্তি।