প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেলসন ম্যান্ডেলার ঘনিষ্ঠ বন্ধু আর্চবিশপ ডেসমন্ড টুটু বলেছেন, নিজের শেষকৃত্য অনুষ্ঠানে আফ্রিকানারদের বাদ দেওয়ার বিষয়টি দেখতে পারলে দুঃখ পেতেন ম্যান্ডেলা। বর্ণবাদবিরোধী আন্দোলনের মহানায়ক ম্যান্ডেলার শেষকৃত্য অনুষ্ঠানে ডাচ রিফর্মড চার্চের অনুপস্থিতি এবং আফ্রিকানার ভাষা কম ব্যবহারের সমালোচনা করেন টুটু।
আফ্রিকানাররা দক্ষিণ আফ্রিকার একটি শ্বেতাঙ্গ সংখ্যালঘু জাতিগত গোষ্ঠী। তাঁরা এখন মোট জনসংখ্যার মাত্র ৫ শতাংশ। এই গোষ্ঠীর দল ন্যাশনাল পার্টিই দেশটিতে বর্ণবাদী শাসন চালু করেছিল। ১৯৪৮ সালে দেশের ক্ষমতায় বসার পর তারা সংখ্যাগরিষ্ঠ কৃষ্ণাঙ্গদের প্রতি চরম বৈষম্যমূলক আইন পাস করে। ম্যান্ডেলার ২৭ বছরের কারাভোগের পেছনেও আছে তারা। তবে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হওয়ার পর ম্যান্ডেলা তাঁর সাবেক শত্রুদের রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতা করেন। বিবিসি।