প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনে আবদুল্লাহ আবদুল্লাহ তাঁর প্রতিদ্বন্দ্বী আশরাফ গনির চেয়ে আরও এগিয়ে গেছেন। গতকাল রোববার আংশিক ফলাফলে এ তথ্য উঠে এসেছে। ভোট গণনা অব্যাহত রয়েছে।
ইতিমধ্যে প্রায় অর্ধেক ভোট গণনা করা হয়েছে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ ৪৪ শতাংশ এবং আশরাফ গনি ৩৩ শতাংশ ভোট পেয়েছেন। ৫ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে সারা দেশের ৩৪টি প্রদেশে প্রায় ৭০ লাখ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। চূড়ান্ত ফলাফল আগামী ১৪ মে ঘোষণা করার কথা রয়েছে। বিবিসি।