আবার অনশনের হুমকি আন্না হাজারের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের গান্ধীবাদী সমাজসেবী এবং দুর্নীতির বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আন্না হাজারে ঘোষণা দিয়েছেন, আগামী ২৪ জুলাইয়ের মধ্যে দুর্নীতির অভিযোগ ওঠা ১৫ মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত দল গঠন করা না হলে তাঁর টিম ফের ২৫ জুলাই অনির্দিষ্টকালের জন্য অনশনে বসবে। টিম আন্না দাবি করেছে, ওই ১৫ জন মন্ত্রীর বিরুদ্ধে তদন্তের জন্য গড়তে হবে বিশেষ তদন্ত দল এবং অবিলম্বে তদন্ত শুরু করতে হবে। কংগ্রেস আন্না হাজারের এই দাবি উড়িয়ে দিয়ে বলেছে, এসব অভিযোগ ভিত্তিহীন। আন্নার এই হুমকিকে আমলেই নেয়নি কংগ্রেস। যে ১৫ জন মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাঁরা হলেন: শারদ পাওয়ার, এস এম কৃষ্ণা, পি চিদাম্বরম, প্রফুল প্যাটেল, বীরভদ্র সিংহ, কপিল সিবাল, সালমান খুরশিদ, কমল নাথ, ফারুক আবদুল্লাহ, সুশীল কুমার সিন্ধে, বিলাসরাও দেশমুখ, এম কে আজাগিরি, জি কে ভাসন প্রমুখ।