আবার আলোচনায় ক্লিনটন-মনিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে জমজমাট লড়াই চলছে। ডেমোক্রেটিক প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামাও নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। নির্বাচনী এই ডামাডোলের মধ্যে নতুন করে আলোচনায় আসছে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে হোয়াইট হাউসের কর্মকর্তা মনিকা লিউনস্কির সেই প্রণয়ের কাহিনি।রাজনৈতিক জীবনে ক্লিনটনের ‘নারীপ্রীতি’ নিয়ে এই প্রথম খোলাখুলি কথা বলেছেন তাঁর ঘনিষ্ঠ সহকর্মীরা। ক্লিনটনকে নিয়ে তৈরি করা একটি প্রামাণ্যচিত্রে তাঁরা এসব কথা বলবেন। ২০ ফেব্রুয়ারি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ওই প্রামাণ্যচিত্র প্রচার করা হবে।দ্য টেলিগ্রাফ-এর অনলাইন সংস্করণে এক খবরে বলা হয়, প্রামাণ্যচিত্রে দুটি অংশ থাকবে। প্রামাণ্যচিত্রে ক্লিনটনের ঘনিষ্ঠ ব্যক্তিরা মনিকার সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়টি নিয়ে ওই সময়ে নিজেদের অনুভূতির কথা জানাবেন। ক্লিনটনের ঘনিষ্ঠ বলে পরিচিত সাবেক উপদেষ্টা ডিক মরিসও ওই প্রামাণ্যচিত্রে তাঁর অনুভূতির বর্ণনা দিয়েছেন।মরিস বলেন, মনিকার সঙ্গে সম্পর্কের সাক্ষ্য-প্রমাণ ফাঁস হওয়ার কিছুক্ষণ আগে ক্লিনটন তাঁকে ফোন করেন। ক্লিনটন তাঁকে জানান, তিনি মনিকার সঙ্গে ঘটনা নিয়ে দুর্বল হয়ে পড়েছেন। ২৩ বছর বয়সী মনিকার সঙ্গে এমন কিছু করেছেন, যা তাঁকে বিপদে ফেলতে পারে।প্রামাণ্যচিত্রে হোয়াইট হাউসের আইন উপদেষ্টা কেন গোর্মলে বলেন, ক্লিনটন ও মনিকার সাক্ষাতের প্রায় প্রথম থেকেই তাঁদের মধ্যে এমন একটি সম্পর্কের খবর চাউর হয়ে যায়।ক্লিনটন আরকানসাস অঙ্গরাজ্যের গভর্নর হিসেবে দায়িত্ব পালনকালে তাঁর সঙ্গে কাজ করেছেন মার্লা ক্রাইডার। মার্লা দাবি করেন, তাঁর সঙ্গেও ক্লিনটনের সম্পর্ক ছিল। তিনি বলেন, নারীরা ক্লিনটনের প্রতি ‘সম্মোহিত’ ছিলেন। ‘মধুর খোঁজে ভ্রমরের ঘুরে বেড়ানোর মতো’ নারীরা ক্লিনটনের কাছে যেতেন।আরকানসাসে ক্লিনটনের সাবেক রাজনৈতিক সহযোগী বেটসে রাইট বলেন, দিনে ‘২৫ জন নারী’ ক্লিনটনকে খুঁজতে তাঁর কার্যালয়ে আসতেন। পিটিআই।