আবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তান পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। গতকাল সোমবার পাকিস্তানের সামরিক বাহিনী এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, গতকাল সকালে গোপন স্থানে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়। হাতফ-৭ বাবর নামের এ ক্ষেপণাস্ত্রটি প্রায় ৭০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। এটি রাডারকে ফাঁকি দিয়ে ভূমির খুব কাছ দিয়ে যেতে পারে।চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারত নিয়মিতভাবে বিভিন্ন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে আসছে। গত জুনেও পাকিস্তান হাতফ-৭ নামের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। এর আগে তারা ছয় সপ্তাহের মধ্যে পাঁচটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। ভারত অগ্নি-৫ নামের পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পর পাকিস্তান এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। এএফপি।