আবার ছাপা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের বহুল প্রচারিত প্রভাবশালী সাময়িকী নিউজউইক আবার আগামী বছরের শুরু থেকে কাগজে ছাপা হবে। সাময়িকীটির ওয়েবসাইট তুলে ধরার উদ্দেশে গত বছর থেকে ছাপা সংস্করণ বন্ধ রাখা হয়। এর প্রধান সম্পাদক জিম ইমপোকো বলেন, জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে সাময়িকীটি আবার ছাপা হতে পারে। ১৯৯১ সালে নিউজউইক-এর পাঠক ছিল অন্তত ৩৩ লাখ। দ্য ওয়াশিংটন পোস্ট ২০১০ সালে এক ডলারের প্রতীকী মূল্যে সংকটে পড়া সাময়িকীটি ধনকুবের সিডনি হারম্যানের কাছে বিক্রি করে। পিটিআই।