প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবার বিপত্তি দেখা গেল বোয়িং ড্রিমলাইনারে। এয়ার ইন্ডিয়ার লন্ডন-দিল্লি পথের একটি ড্রিমলাইনার উড়োজাহাজ রোববার গভীর রাতে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এতে ১৮৪ জন যাত্রী ও ক্রু ছিল। দিল্লির কাছাকাছি পৌঁছে গতিরোধক ব্যবস্থার ত্রুটি নির্দেশ করে উড়োজাহাজটির ককপিটের সতর্কবাতি জ্বলতে থাকে। ‘অগ্রাধিকার ভিত্তিতে’ অবতরণের জন্য নিচে জরুরি প্রস্তুতি নেওয়া হয়। এর কয়েক ঘণ্টা আগে এয়ার ইন্ডিয়ারই আরেকটি ড্রিমলাইনার অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিমানবন্দরে অবতরণের সময় এর উইন্ডশিল্ডে ফাটল সৃষ্টি হয়। পিটিআই।