আবার তেল রপ্তানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব লিবিয়ার হারিগা বন্দর থেকে আবারও তেল রপ্তানি শুরু হবে। চার মাসের অবরোধের পর বিক্ষোভকারীরা তাদের আন্দোলনে সমাপ্তি টানতে সম্মত হয়েছে। স্থানীয় একজন তেল কর্মকর্তা গত শুক্রবার এ খবর জানিয়েছেন। হারিগা বন্দর চালু হলে সেটি হবে প্রধানমন্ত্রী আলী জিদানের জন্য এক ধরনের বিজয়। কারণ তিনি বিষয়টি মীমাংসার জন্য বেশ কয়েক দিন ধরে চেষ্টা করে যাচ্ছিলেন। ওই বন্দর থেকে তেল রপ্তানি বন্ধ হওয়ায় লিবিয়ার জাতীয় তেল উৎপাদন প্রতিদিন আড়াই লাখ ব্যারেল কমে যায়। গত জুলাইয়ে প্রতিদিনের উৎপাদন ছিল ১৪ লাখ ব্যারেল। রয়টার্স।