প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালয়েশিয়ার উপকূলে আবার নৌকাডুবির ঘটনা ঘটেছে৷ এ নিয়ে দুই দিনের ব্যবধানে এ ধরণের দুটি ঘটনা ঘটলো৷ গত বুধবার এ নৌকাডুবির ঘটনায় নৌকার নয় আরোহী নিখোঁজ হন৷ নৌকার আরোহীদের সবাই ছিলেন ইন্দোনেশিয়ার নাগরিক৷ তাঁরা পবিত্র রমজান মাস সামনে রেখে মালয়েশিয়া থেকে দেশে ফিরছিলেন৷ এর আগে গত মঙ্গলবার একই এলাকায় আরেকটি নৌকাডুবে যায়৷ ওই ঘটনায় ১০ জনের মৃত্যু হয় ও ২৫ জন নিখোঁজ হন৷ এ ছাড়া উদ্ধার করা লোকজনকে অভিবাসন আইনে আটক করে মালয়েশিয়ার কর্তৃপক্ষ৷ বিবিসি৷