আবার পরস্পরকে দায়ী করল মস্কো-ওয়াশিংটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনের সংকটের জন্য আবারও পরস্পরকে দায়ী করল যুক্তরাষ্ট্র ও রাশিয়া। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গত বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে বলেন, ইউক্রেনের পূর্বাঞ্চলে বিক্ষোভ, প্রতারণা ও অস্থিতিশীল পরিস্থিতির জন্য রাশিয়াই দায়ী। কেরির এ মন্তব্যের জবাবে তাঁর রুশ প্রতিপক্ষ সের্গেই ল্যাভরভ গতকাল শুক্রবার বলেন, পশ্চিমারা ইউক্রেনকে ‘গ্রাস’ করার পাঁয়তারা করছে।
এদিকে, রুশ সেনারা চলতি সপ্তাহে ইউক্রেন থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বে অবস্থান নিয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো কোভাল মস্কোর এ উদ্যোগের নিন্দা জানিয়ে গতকাল বলেছেন, কিয়েভের সেনারা যেকোনো আগ্রাসনের জবাব দিতে তৈরি রয়েছে। এএফপি।