প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আরেকবার তাঁর ফোনালাপ হতে পারে। বড় দেশ হিসেবে শান্তি বজায় রাখার ‘বৈশ্বিক দায়িত্ব’ পালনে সচেষ্ট থাকার জন্য প্রতিপক্ষ চীনকেও আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার রয়টার্সের সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে ওয়েন বলেন, ‘যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আরও সরাসরি যোগাযোগ করার সুযোগ আমাদের আছে।...তবে এটি পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র সরকারের বিবেচনার ওপর নির্ভর করবে।’ গত ডিসেম্বর মাসের শুরুর দিকে ট্রাম্পের সঙ্গে প্রথমবার ফোনালাপে শুভেচ্ছা বিনিময় হয়েছিল তাইওয়ানের প্রেসিডেন্টের। দীর্ঘদিনের প্রথা ভেঙে কোনো মার্কিন প্রেসিডেন্ট তাঁকে ফোন করেন। এতে ক্ষুব্ধ হয় চীন।
রয়টার্স