আবার ভুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেন ‘ভুলের ভূত’ চেপেছে উপস্থাপক ও কমেডি অভিনেতা স্টিভ হার্ভের ঘাড়ে। তাঁর সর্বশেষ আলোচিত ভুল হলো সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি ইস্টার সানডের (যিশুর পুনরুত্থান দিবস) শুভেচ্ছা জানিয়েছেন। বড়দিনের প্রথম প্রহরের কয়েক মিনিট আগে টুইটারে তিনি লেখেন, ‘মেরি ইস্টার ইউ অল!’ এর আগে ২০ ডিসেম্বর মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিজয়ী ফিলিপাইনের সুন্দরীর জায়গায় কলম্বিয়ার সুন্দরীর নাম ঘোষণা করে কেলেঙ্কারি ঘটান। এ জন্য হার্ভে দুঃখপ্রকাশ করতে গিয়ে যে টুইট বার্তা লিখেছিলেন, সেখানেও ছিল ভুল। পরে সেটা প্রত্যাহার করেন।
এএফপি