আবার মহাকাশে যাচ্ছেন সুনীতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নভোচারী সুনীতা উইলিয়ামস আগামী জুলাই মাসে আবারও মহাশূন্য অভিযানে যাচ্ছেন। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। এর আগে ২০০৬ সালে তিনি আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে ছয় মাস অবস্থান করে রেকর্ড সৃষ্টি করেন। নাসা জানায়, কাজাখস্তানের বাইকোনুর কসমোড্রোম থেকে আগামী ১৪ জুলাই সুনীতা উড্ডয়ন করবেন। এ সময় তাঁর সঙ্গে ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে থাকবেন রাশিয়ান ফেডারেল স্পেস এজেন্সির উরি মেলেনেনকো এবং জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির আকিহিতো হোশিদে। সুনীতা প্রথমবার যখন মহাকাশ অভিযানে যান, তখন তিনি সেখানে ১৯৫ দিন অবস্থান করে মহিলা নভোচারী হিসেবে দীর্ঘতম সময় অবস্থানের রেকর্ড গড়েন। পিটিআই।