আবার মুখে কালি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের আম আদমি পার্টির (এএপি) জ্যেষ্ঠ নেতা যোগেন্দ্র যাদবের মুখে এবার কালি ছুড়ে মেরেছেন অজ্ঞাত এক ব্যক্তি। এতে এএপির ক্ষুব্ধ নেতা-কর্মীরা ওই ব্যক্তিকে আটকে মারধর করেন। পরে পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে সরিয়ে নেয়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে গতকাল শনিবার আয়োজিত এক অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে। দিল্লির গুরগাঁও এলাকা থেকে আসন্ন লোকসভা নির্বাচনে এএপির প্রার্থী যোগেন্দ্র যাদব বলেন, ‘আমি চাই, যে ভাইটি এ কাজ করেছেন, তাঁর যেন সুমতি হয়।’ এনডিটিভি।