আবার রুয়ান্ডার প্রেসিডেন্ট হলেন পল কাগামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুয়ান্ডায় গতকাল বুধবার প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। এতে ৯৩ শতাংশ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন প্রেসিডেন্ট পল কাগামে। গত মঙ্গলবার এই নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। ১৯৯৪ সালে গণহত্যার অবসানের পর এটি দেশটির দ্বিতীয় প্রেসিডেন্ট নির্বাচন।রুয়ান্ডার নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, নির্বাচনে সাড়ে ৯৭ শতাংশ ভোটার অংশ নিয়েছেন। ৫ দশমিক ১৫ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির জ্যঁ দামাস্কেনে এনতাউকুরিরিয়াইও। তৃতীয় অবস্থানে থাকা লিবারেল পার্টির প্রসপার হিগিরো পেয়েছেন ১ দশমিক ৩৭ শতাংশ।নির্বাচনের পুরো ফল ঘোষণার আগেই অবশ্য কাগামের সমর্থকেরা গত মঙ্গলবার বিজয় মিছিল করে। এই বিজয়ের মধ্য দিয়ে আরও সাত বছর রুয়ান্ডাকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেলেন কাগামে। মঙ্গলবার এক সমাবেশে তিনি সমর্থকদের উদ্দেশে বলেন, ‘দেশকে সর্বাগ্রে নিয়ে যেতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। এটা আপনাদের বিজয় এবং রুয়ান্ডার সব মানুষের বিজয়।’ এএফপি।