আবার শিক্ষার্থীরা আন্দোলনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার ক্ষুব্ধ শিক্ষার্থীরা আবার আন্দোলনে নামছেন। গতকাল মঙ্গলবার তাঁরা বড় ধরনের বিক্ষোভের প্রস্তুতি নেন। বামপন্থী শাসনে থাকা দেশটিতে তিন সপ্তাহ ধরে চলমান সরকারবিরোধী বিক্ষোভে এটাকে নতুন মাত্রা হিসেবে দেখা হচ্ছে। বিক্ষোভকে কেন্দ্র করে এ পর্যন্ত অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসা প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর বামপন্থী সরকার জানিয়েছে, তারা ওয়াশিংটনে একজন রাষ্ট্রদূতের নাম ঘোষণা করবে। গতকালই তা করার কথা ছিল। ২০১০ সালের পর থেকে দেশ দুটি রাষ্ট্রদূত বিনিময় করেনি। গত সপ্তাহে তিনজন মার্কিন কূটনীতিককে ভেনেজুয়েলা বহিষ্কার করার পর এ ঘোষণা এল। ওই কূটনীতিকেরা ছাত্র-বিক্ষোভকারীদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন বলে অভিযোগ তোলা হয়েছিল। এএফপি।