আবারও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। গতকাল বৃহস্পতিবার এ পরীক্ষা চালানো হয় বলে পাকিস্তানি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়। হাতফ-৮ নামের এ ক্ষেপণাস্ত্রটি ৩৫০ কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রমে সক্ষম। পিটিআই অনলাইন।