প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশত্যাগের নিষেধাজ্ঞা-সংক্রান্ত তালিকা (ইসিএল) থেকে নাম বাদ দিতে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের করা পুনর্বিবেচনার আবেদন নাকচ করে দিয়েছেন সিন্ধু হাইকোর্ট৷ ১২ জুন সিন্ধু হাইকোর্ট মোশাররফের দেশত্যাগের ওপর সরকারের আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে রায় দেন। তবে আদালত বলেন, তিনি দেশত্যাগ করতে পারবেন কি না, তা জানতে তাঁকে দুই সপ্তাহ অপেক্ষা করতে হবে। আদালত সরকারকে রায়ের বিরুদ্ধে আপিল করতে ১৫ দিন সময় দেন। কিন্তু তাঁর আইনজীবী আদালতে আবেদন করেন, মোশাররফকে বিদেশে বসবাসরত তাঁর অসুস্থ মাকে দেখতে যাওয়ার অনুমতি দেওয়া হোক৷ তখনো আদালত এই আবেদন প্রত্যাখ্যান করেছিলেন। অবশ্য এর মধ্যে গত সোমবার সুপ্রিম কোর্ট সিন্ধু হাইকোর্টের আগের আদেশ স্থগিত করে দেন। ডন৷