আবারও বিজেপির প্রধান হচ্ছেন নিতিন গড়কারি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) গতকাল শুক্রবার দলের সভাপতি পদে টানা দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনের বিধান রেখে গঠনতন্ত্র সংশোধন করেছে। এই সংশোধনীর ফলে দলের বর্তমান সভাপতি নিতিন গড়কারির দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করার পথ সুগম হলো।আগামী ডিসেম্বরে গড়কারির প্রথম মেয়াদ শেষ হবে। বিজেপির জাতীয় কাউন্সিল সর্বসম্মতিক্রমে গতকাল দলের গঠনতন্ত্রের সংশোধন অনুমোদন করে। বিজেপির জ্যেষ্ঠ নেতা রাজনাথ সিং সংশোধনী প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাব সমর্থন করেন আরেক নেতা এম বেনকাইয়াহ নাইডু। টাইমস অব ইন্ডিয়া।