আবারও বৃহত্তম মানবপতাকার রেকর্ড পাকিস্তানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল শনিবার সকালে লাহোরের হকি স্টেডিয়ামে ২৯ হাজার ৪০০ জনের অংশগ্রহণে মানবপতাকা তৈরি করে পাকিস্তান। এএফপি
গতকাল শনিবার সকালে লাহোরের হকি স্টেডিয়ামে ২৯ হাজার ৪০০ জনের অংশগ্রহণে মানবপতাকা তৈরি করে পাকিস্তান। এএফপি

সবচেয়ে বড় মানবপতাকা তৈরি করে বাংলাদেশের রেকর্ড ভেঙেছে পাকিস্তান। জায়গা করে নিয়েছে গিনেজ বুক অব রেকর্ডসে। খবর এএফপির।

গতকাল শনিবার সকালে লাহোরের হকি স্টেডিয়ামে ২৯ হাজার ৪০০ জনের অংশগ্রহণে মানবপতাকা তৈরি করে পাকিস্তান। এর আগে ২০১২ সালে পাকিস্তান ২৪ হাজার ২০০ জনের অংশগ্রহণে সবচেয়ে বড় মানব পতাকা তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে তাদের নাম লেখায়।

২০১৩ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের ২৭ হাজার ১১৭ জনের তৈরি মানবপতাকা বৃহত্তম মানবপতাকা হিসেবে গিনেজ বুক অব রেকর্ডসে জায়গা করে নেয়। দুই মাসের মাথায় পাকিস্তান আবারও রেকর্ডে নিজেদের জায়গা পুনরুদ্ধার করল।

অনুষ্ঠান শেষে গিনেস অ্যাডজুডিকেটর লিও এবং মারিয়া আনাতালিয়া মানবপতাকা তৈরিতে পাকিস্তানের রেকর্ড গড়ার ঘোষণা দেন।