আবারও ‘রয়্যাল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডার সরকার ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ ও রাজপরিবারের সঙ্গে ঐতিহ্যবাহী সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেছে। ৪৩ বছরের বিরতির পর তারা আবারও বিমান বাহিনীর নাম ‘রয়্যাল কানাডিয়ান এয়ারফোর্স’ ও নৌবাহিনীর নাম ‘রয়্যাল কানাডিয়ান নেভি’ রাখার সিদ্ধান্ত নিয়েছে। গত সোমবার কানাডার চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল ওয়াল্টার ন্যাটিনেজিক এ সিদ্ধান্তের কথা জানান।১৯৬৮ সালে কানাডার তৎকালীন লিবারেল সরকার এ দুই বাহিনীর নাম বদলে ফেলে। তখন থেকে সামরিক বাহিনীর শাখাগুলো ‘মিলিটারি দ্য কানাডিয়ান ফোর্সেস’ নামে পরিচিত।জেনারেল ন্যাটিনেজিক বলেন, কানাডার সামরিক বাহিনীর ঐতিহ্যের অংশ হিসেবে ঐতিহাসিক ‘রয়্যাল’ শব্দটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও কোরীয় যুদ্ধে অংশ নিয়ে তাঁদের সামরিক বাহিনী জয়ী হয়েছে। এ ছাড়া স্নায়ুযুদ্ধের প্রথম দিকে এসব বাহিনী উত্তর আমেরিকা ও ইউরোপে প্রতিরক্ষার ক্ষেত্রে অবদান রেখেছে। রয়টার্স।