আবু কাতাদাকে ছাড়লে ব্রিটিশ জিম্মিকে মুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আল-কায়েদার উত্তর আফ্রিকা শাখা (একিউআইএম) কট্টরপন্থী ধর্মপ্রচারক আবু কাতাদার মুক্তির বিনিময়ে একজন ব্রিটিশ জিম্মিকে মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে। তবে কাতাদাকে নিজ দেশ জর্ডানের কাছে হস্তান্তরের তৎপরতার বিষয়ে লন্ডনকে হুঁশিয়ার করেছে একিউআইম। গতকাল সোমবার একটি ইসলামি ওয়েবসাইটের বিবৃতিতে এ কথা বলা হয়েছে।বিবৃতিতে বলা হয়, যুক্তরাজ্য যতক্ষণ পর্যন্ত আবু কাতাদাকে তাঁর নিজের পছন্দসই দেশে পাঠানোর ব্যাপারে রাজি না হবে, সে পর্যন্ত স্টিফেন ম্যালকমকে ছাড়া হবে না।গত নভেম্বরে মালির উত্তরাঞ্চলীয় তিমবুকু শহর থেকে ম্যালকমকে অপহরণ করা হয়। ধারণা করা হয়, ২০১০ সালের সেপ্টেম্বরের পর থেকে মালি ও নাইজার থেকে অপহূত নয়জন ইউরোপীয় নাগরিকের মধ্যে ম্যালকম একজন। রয়টার্স।