আবু গারাইব কারাগারে সেই নির্যাতনের হোতার মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের আবু গারাইব কারাগারে বন্দী নির্যাতনের ঘটনায় সাজা পাওয়া মার্কিন বাহিনীর সদস্য চার্লস গ্রেনার গত শনিবার প্যারোলে মুক্তি পেয়েছেন।মার্কিন সামরিক বাহিনীর মুখপাত্র রেবেকা স্টিড জানান, কানসাস অঙ্গরাজ্যের ফোর্ট লিভেনওয়ার্থের কারাগার থেকে গ্রেনারকে মুক্তি দেওয়া হয়েছে। সাড়ে ছয় বছর সাজা ভোগ করার পর তাঁকে মুক্তি দেওয়া হলো। গ্রেনারের সাজা হয়েছিল ১০ বছর। ভালো আচরণের জন্য তাঁকে আগাম মুক্তি দেওয়া হয়েছে বলে জানান স্টিড।২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন অভিযানে ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পতন হয়। এরপর ইরাকের নিয়ন্ত্রণ নেয় মার্কিন বাহিনী। ওই সময় বাগদাদের অদূরের আবু গারাইব কারাগারে গ্রেনারের নেতৃত্বে ছয় মার্কিন কারারক্ষী বন্দীদের ওপর নির্যাতন চালান। এএফপি।