প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফের বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলা স্থানান্তরের আবেদন আদালত গতকাল শনিবার খারিজ করে দিয়েছেন। নিরাপত্তার যুক্তি দেখিয়ে ওই আবেদন করা হয়েছিল। বিদ্রোহী বেলুচ নেতা আকবর বুগতির নিহত হওয়ার ঘটনায় মোশাররফের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছিল। বেলুচিস্তানে চলমান মামলাটি রাওয়ালপিন্ডিতে স্থানান্তরের আবেদন করা হয়েছিল। এএফপি।