আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের অনলাইন সংবাদমাধ্যম তেহেলকা ডটকমের সাবেক সম্পাদক তরুণ তেজপালের অন্তর্বর্তী জামিন আবেদন গতকাল সোমবার খারিজ করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। যৌন হয়রানির মামলায় তিনি জেলে আছেন। বাদীপক্ষ বলেছে, তাঁর জামিন নিয়ে ভয়ে আছেন সাক্ষীরা। তবে তেজপালের আইনজীবী বলেন, সাক্ষীদের ভয় পাওয়ার কিছু নেই। টাইমস অব ইন্ডিয়া।