প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রে জর্ডানের সঙ্গে কৌশলগত সীমান্তে স্থায়ীভাবে ইসরায়েলি সেনা রাখার মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গত বৃহস্পতিবার পশ্চিম তীরের রামাল্লায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে এক বৈঠকে এই প্রস্তাব নাকচ করেন আব্বাস। এ সময় আব্বাস ‘ফিলিস্তিনি রেড লাইন’ বিষয়ে একটি চিঠি কেরির হাতে তুলে দেন। এএফপি।