আমল ক্লুনির আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমল ক্লুনি
আমল ক্লুনি

বিশিষ্ট মানবাধিকারকর্মী আইনজীবী আমল ক্লুনি আইএস বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি ইরাকে আইএসের চালানো নির্মমতার অভিযোগ তদন্তে যুক্তরাজ্যের গৃহীত একটি উদ্যোগে সমর্থন দেওয়ার অনুরোধ করেন। লেবাননী বংশোদ্ভূত আমল ক্লুনি বৃহস্পতিবার জাতিসংঘে বলেন, আইএস ঘোষণা করেছিল, তারা হত্যা, ধর্ষণ ও জোর করে ধর্মান্তরের মাধ্যমে সংখ্যালঘু ইয়াজিদিদের ‘নির্মূল’ করবে। তারা খ্রিষ্টান এবং শিয়া ও সুন্নি উভয় সম্প্রদায়ের মুসলিমদেরই আক্রমণ করছে। আমল জাতিসংঘের বিরুদ্ধে এ বিষয়ে ‘নিষ্ক্রিয়তার’ অভিযোগ করেন।
বিবিসি