আমাকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের হাত ছিল: জেলায়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হন্ডুরাসের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ম্যানুয়েল জেলায়া বলেছেন, অভ্যুত্থানের মাধ্যমে তাঁকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের হাত ছিল। কারণ দেশটির রাজনীতি এবং অর্থনীতি দুটিই শাসন করে যুক্তরাষ্ট্র।গতকাল সোমবার ডোমিনিকান প্রজাতন্ত্র থেকে চ্যানেল ১৩-কে দেওয়া একটি সাক্ষাৎকারে জেলায়া এসব কথা বলেন।২০০৯ সালের ২৮ জুন সংবিধান সংশোধন নিয়ে তৈরি হওয়া সংকটের জের ধরে সেনাবাহিনী ম্যানুয়েল জেলায়াকে গ্রেপ্তার করে দেশ থেকে বিতাড়িত করে কোস্টারিকায় পাঠিয়ে দেয়। ২০১০ সাল থেকে তিনি ডোমিনিকান প্রজাতন্ত্রে নির্বাসিত জীবন যাপন করছেন। পিটিআই অনলাইন।