আমাকে পুরস্কৃত করা উচিত: কারাদজিচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক বসনীয় সার্ব নেতা রাদোভান কারাদজিচ তাঁর বিরুদ্ধে আনা যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার করেছেন। গতকাল মঙ্গলবার হেগে জাতিসংঘের যুগোস্লাভ যুদ্ধাপরাধ আদালতে তিনি বলেন, যুদ্ধ এড়াতে তিনি সবকিছু করেছেন। এ কারণে তাঁকে পুরস্কৃত করা উচিত।কারাদজিচের বিরুদ্ধে গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধসহ ১০টি অভিযোগ রয়েছে। কারাদজিচকে ২০০৮ সালে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ২০০৯ সালে অক্টোবর থেকে তাঁর বিচার শুরু হয়।১৯৯৫ সালের জুলাইয়ে সেব্রেনিৎসায় গণহত্যা চালিয়ে প্রায় আট হাজার মানুষ হত্যা করা হয়। এ গণহত্যার জন্য কারাদজিচকে অভিযুক্ত করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই ইউরোপে সবচেয়ে বর্বর হত্যাকাণ্ড। এ ছাড়া কারাদজিচের বিরুদ্ধে ৪৪ মাস সারায়েভোকে অবরুদ্ধ করার অভিযোগ আনা হয়েছে। এএফপি ও বিবিসি।