আমার জন্য প্রার্থনা করুন: পোপ ফ্রান্সিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোমান ক্যাথলিকদের নতুন পোপ ফ্রান্সিস তাঁর জন্য প্রার্থনা করতে ভ্যাটিকানে সমবেত সবার প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল রোববার প্রথাগত প্রার্থনায় সেন্ট পিটার্স স্কয়ারে সমবেত ক্যাথলিকদের উদ্দেশে বক্তৃতায় তিনি এই আহ্বান জানান। নতুন পোপের প্রথম রোববারের প্রার্থনায় এক লাখের বেশি মানুষ অংশ নেন।লাতিন আমেরিকা থেকে নির্বাচিত প্রথম পোপ ফ্রান্সিস বলেন, ‘আমাকে স্বাগত জানানোর জন্য আপনাদের ধন্যবাদ। প্রার্থনায় অংশ নেওয়ার জন্যও ধন্যবাদ জানাচ্ছি।’ পোপের ভবন থেকে জানালা দিয়ে বক্তৃতা করেন তিনি। ফ্রান্সিস বলেন, ‘আমার জন্য প্রার্থনা করুন।’পোপের প্রথম রোববারের বক্তৃতায় প্রথাগতভাবে আন্তর্জাতিক বিভিন্ন বিষয় উঠে আসে। তবে পোপ ফ্রান্সিস সেদিকে যাননি। আন্তর্জাতিক কোনো বিষয় নিয়ে কথা বলেননি তিনি।পোপ ফ্রান্সিসের বক্তৃতার সময় সেন্ট পিটার্স স্কয়ারে সমবেতদের মধ্যে তাঁর দেশ আর্জেন্টিনার অনেকেই উপস্থিত ছিলেন। তাঁদের কেউ কেউ আর্জেন্টিনার পতাকা হাতে প্রার্থনায় অংশ নেন। গত বুধবার আর্জেন্টিনার আর্চবিশপ হোর্হে মারিও বেরগোগলিও ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ নির্বাচিত হন। এরপর রীতি অনুযায়ী নতুন নাম ধারণ করে পোপ ফ্রান্সিস নামে পরিচিত হন। এএফপি।