আমি আইকন নই: সু চি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ব-বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে বক্তৃতা দিয়েছেন। সু চি বলেন, ‘আমি আইকন নই, আমাকে কর্মী হিসেবে বিবেচনা করলেই খুশি হব।’ ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ক্যামব্রিজে অবস্থিত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কেনেডি স্কুল অব গভর্নমেন্টে বৃহস্পতিবার বক্তৃতা করেন শান্তিতে নোবেল পুরস্কারজয়ী সু চি। তিনি বলেন, ‘আমি কঠোর পরিশ্রমে বিশ্বাসী। দীর্ঘদিন গৃহবন্দী থাকার সময়ও শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করেছি। এটা ছিল কঠোর পরিশ্রমের কাজ। ...দয়া করে আমাকে কঠোর পরিশ্রমী হিসেবে দেখুন।’বক্তৃতায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো সম্পর্কে সু চি বলেন, এই অঞ্চলের দেশগুলোতে মুক্ত সমাজ গড়ে উঠতে আরও অনেক পথ পাড়ি দিতে হবে।সু চি ১৭ দিনের সফরে যুক্তরাষ্ট্রে রয়েছেন। সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠক করেছেন। স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই চালিয়ে যাওয়ার স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল গোল্ড মেডাল গ্রহণ করেছেন। যুক্তরাষ্ট্রে বসবাসকারী মিয়ানমারের নাগরিকদের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তিনি। রয়টার্স।